ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো করা হবে, দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না: ডা. শফিকুর রহমান


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২২-৭-২০২৫ বিকাল ৫:৩৯

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। দেশের মানুষের মুক্তি না মিললে ততদিন লড়াই চলবে। তিনি বলেন, পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোনো জালিমের ভয় করে না।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণকারী জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "আল কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।"

অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলে তিনি প্রশ্ন করেন, "লড়াই করতে আপনারা তৈরি আছেন তো? এটা চলমান থাকবে।" তিনি নিজের মঞ্চ থেকে পড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে নেতাকর্মীদের প্রতি দোয়া চেয়ে বলেন, "আমি যেন দৌড়ের থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন। জাতির কল্যাণ চিন্তা করার তৌফিক দান করুন।"

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে তিনি বলেন, "একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়।" তিনি আরও জানান, নিহতদের পরিবার ও আহতদের পাশে তাদের সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে এবং অর্থ, রক্ত যা যা লাগবে সহকর্মীরা তা দেবেন।

ডা. শফিকুর রহমান বলেন, "ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন।" তিনি তার সন্তানদের আগের চেয়ে ভালো রাখার বিষয়ে জামায়াতের অঙ্গীকারের কথা জানান এবং বলেন, "জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে।" পরিশেষে তিনি আসন্ন নির্বাচনে আবু (তালেব মন্ডলকে) সব দিক দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে সকালে তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর জিয়ারত করে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর চর মিরকামারীর কবরস্থানের কবর জিয়ারত করেন। পরে তিনি মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬