ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৪:৪১

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সাত মামলার পলাতক আসামি আব্দুস সামাদ আজাদ (৩২)-কে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বুধবার সকালে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তার ডেটাবেজ যাচাইয়ের পর তার নামে ৭টি মামলা পাওয়া যায়। তখন তাকে আটক করা হয়। আটককৃত আব্দুস সামাদের পাসপোর্ট নম্বর এ-১৩-৯৫৯১৯২।

এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করেন। এসব মামলায় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সেখান থেকে তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, "মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। মৌলভীবাজার সদর থানায় তার বিরুদ্ধে ৭টি মামলা থাকায় তাকে উক্ত থানায় হস্তান্তর করা হবে।"

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি