ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ৪:৪২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি।

গত মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ ৩১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, জয়মর্নির হাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ সরকার, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন তৌহিদ, সাবেক যুবদলের সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যাম, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, বিএনপির নেতা এসাহাক আলী মাস্টার, বিএনপির নেতা হাজী সালাম, জাসাস কমিটির যুগ্ম আহ্বায়ক এসএম মহিবুল নাঈম সিমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম