"ঈশ্বরদীর বিএনপি তৈরির উর্বর ভূমি পাকশীর সংস্কৃতিতে গড়ে ওঠা বিএনপিকে বাদ দিলে বিএনপি খুঁজে পাওয়া যাবে না" – পিন্টু
পাবনা জেলার রাজধানী ঈশ্বরদী আর ঈশ্বরদীর রাজধানী পাকশী বলে মন্তব্য করেছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। বুধবার রাতে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমতলা মাঠে আয়োজিত প্রয়াত বিএনপি নেতা আব্দুর রহমান বিশ্বাস ও আশরাফুল ইসলাম দিপুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ মালিথা।
পাকশীর সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি জাকিউল ইসলাম তপন সরদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ক্যানেডি, মূলাডুলি ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাস, আটঘরিয়ার মাঝপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান টুটুল, সহ-সভাপতি কাজল আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন মেম্বার, আজমত আলী, যুবদল নেতা সাইদুল ইসলাম, মাহফুজুর রহমান মঞ্জু, মুক্তার হোসেন, ছাত্রদল নেতা সোহেল সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঈশ্বরদী থেকে আগত বিএনপি নেতা ফজলুর রহমান, ইসলাম হোসেন জুয়েল, আশিকুর রহমান নান্নু, আতাউর রহমান পাতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন হিরোক সরদার।
প্রধান অতিথি পিন্টু আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া বিএনপি নেতা আব্দুর রহমান বিশ্বাস, আশরাফুল ইসলাম দিপু, সজীব হোসেন, আকরাম আলী খান সঞ্জু ও আবুল কালাম আজাদকে ভুলে না যাওয়ার উল্লেখ করে আরও বলেন, "ঈশ্বরদীর বিএনপি তৈরির উর্বর ভূমি পাকশীর সংস্কৃতিতে গড়ে ওঠা এখানে যারা উপস্থিত রয়েছি তাদেরকে বাদ দিলে বিএনপি খুঁজে পাওয়া যাবে না।" পরে বিশেষ দোয়া পরিচালনা ও তবারক বিতরণের মাধ্যমে স্মরণসভার সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায়-মামলা গ্রেফতার-২
চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু
স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
দীর্ঘদিন পর ওষুধ পেল মহেশখালীর ৩০টি কমিউনিটি ক্লিনিক
স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত
রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা
পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক
রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ
শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান