ঢাকা মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান


জাহাঙ্গীর আলম শাহীন photo জাহাঙ্গীর আলম শাহীন
প্রকাশিত: ২৪-৭-২০২৫ রাত ৯:৪২

ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন বোয়ালি মৌজার রাজাবাড়ি রোডে অনুমোদনহীন এলপিজি বটলিং প্লান্ট পরিচালনার অভিযোগ উঠেছে 

সরেজমিনে দেখা যায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোনাখোলা রাজা বাড়ি রোডের ফায়ার সার্ভিস অফিসের পিছনে ম্যানেজার জসিমের তত্ত্বাবধানে অবৈধভাবে কেরানীগঞ্জ স্যাটেলাইট এলপিজি প্লান্ট নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। যেখান থেকে অবৈধভাবে দেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানির এলপিজি সিলিন্ডার রিফিলিং করা হয়। যেখানে ৫০ হাজার লিটারের ২টি গ্যাসাধার ভূ-উপরোস্থ ভাবে সরকারি আইন অমান্য করে পরিচালিত হচ্ছে। এলপিজি বিধিমালা, ২০০৪ এর বিধি ৭৯ অনুসারে ৫০ হাজার লিটারের ভূ-উপরোস্থ গ্যাসাধারের জন্য চারিদিকে ৮ ফুট নিরাপদ দূরত্ব রাখার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু পাম্পের রুমসহ উক্ত প্রতিষ্ঠান সরকারি কোনো আইন না মেনেই পরিচালিত হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কোনা খোলা রাজাবাড়ী রোডস্থ কেরানীগঞ্জ স্যাটেলাইট রিফিলিং এলপিজি প্লান্টের আশে-পাশের স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা দৈনিক সকালের সময়'কে বলেন, দীর্ঘদিন যাবত জসিম নামের (ম্যানেজার) এক ব্যক্তি এই এলপিজি রিফিলিং প্লান্ট পরিচালনা করেন। অল্প জমির ভিতরে এত বড় একটা গ্যাসের রিফিলিং পাম্প কিভাবে পরিচালনা করেন আমরা জানিনা। তাদের বৈধ কাগজপত্র আছে কিনা আমাদের সন্দেহ হয়। তারা আরো বলেন, এখানে বসুন্ধরা সহ বিভিন্ন কোম্পানির গ্যাসের সিলিন্ডার রিফলিং করা হয়। তবে দিনের বেলা আমরা কোন গাড়ি দেখি না এখানে, রাত ১০টার পরে রাস্তার উপরে ট্রাক দেখা যায়। 

একটি গ্যাস রিফিলিং স্টেশন বা পাম্প পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজ আছে কিনা এ বিষয়ে জানতে কেরানীগঞ্জ স্যাটেলাইট এলপিজি প্লান্টের ম্যানেজার মো: জসিমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, প্রয়োজনীয় কাগজ নিয়েই আমরা ব্যবসা পরিচালনা করছি। কিন্তু জসিমের সাথে কথা বলার কিছুক্ষণ পরেই দেখা যায় একাধিক সাংবাদিক মুঠোফোনে জানতে চান রিফিলিং পাম্পের (ম্যানেজার) জসিমকে কেন ফোন দিয়েছেন।

কেরানীগঞ্জ স্যাটেলাইট এলপিজি রিফিলিং প্লানটি কেরানীগঞ্জের কোনাখোলা বাস স্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের পিছনে হওয়ার কারণে সেখানকার দায়িত্বরত সিনিয়র স্টেশন অফিসার মো: কাজলের  মুঠোফোনে যোগাযোগ করে উক্ত রিফিলিং প্লান্ট সম্পর্কে জানতে চাইলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, আমার জানামতে ফায়ারের অনুমতিসহ প্রশিক্ষিত লোক এবং  প্রয়োজনীয় অনুমোদন নিয়েই তারা ব্যবসা পরিচালনা করে চলেছেন। আমি নিজে সেখানে গিয়ে দেখেছি একেবারেই নিরিবিলি স্থান এবং ঝুঁকি নেই (চলবে)

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল

তথ্যপ্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে তথ্য প্রদানে প্রতারণার আশ্রয় নিয়েছেন বিপ্লব কুন্ডু

‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদে যাচ্ছেন যারা

এনবিআর সদস্য মোস্তাফিজুর রহমানের এত সম্পদের উৎস কোথায়

চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান এর চাঁদাবাজি

বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও নারী কেলেঙ্কারীর অভিযোগ

অঢেল সম্পদের মালিক এনবিআর কর্মকর্তা শহিদুল ইসলাম

অভিযুক্ত বিপ্লব কুন্ডুই তদন্ত কমিটির প্রধান

গার্ল গাইডস্রে টাকা মেরে দেয়ার অভিযোগ কাজী জেবুন্নেছার বিরুদ্ধে

জাইকার সহায়তায় ৯৮২ কোটি টাকায় হচ্ছে ভূমিকম্প সহিষ্ণু ভবন

বিটিসিএল’এ কোটি কোটি টাকার রাজস্ব অবৈধভাবে ভোগকারীরা পগার পার!

সিডিএ’র জনবল নিয়োগ: পরীক্ষা না দিয়েই পাশ!

নতুন নকশার ই-রিকশা বন্ধে উচ্চ আদালতে রিটপিটিশন