ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে 'গ্রামীণ বাংলা সমিতি'র নামে প্রতারণা: এক মহিলা কর্মী আটক


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৫-৭-২০২৫ দুপুর ১২:৪১

 'গ্রামীণ বাংলা সমিতি'র নামে প্রতারণার অভিযোগে এক মহিলা কর্মীকে আটক করেছে গাংনী উপজেলার ধলা ক্যাম্প পুলিশ। পরে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর শহরের কাথুলি বাসস্ট্যান্ড সাহাজিপাড়ার মোড়ে শারমিন নামের এই মহিলা 'গ্রামীণ বাংলা সমিতি'র নামে ঋণ দেওয়ার কথা বলে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর মাঠপাড়া, ঝাউবাড়িয়া, তেরঘোরিয়া ও কুতুবপুর ইউনিয়নের সহগলপুরসহ বিভিন্ন গ্রাম থেকে ১ লাখ টাকার বেশি সংগ্রহ করে পালিয়ে যান। তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সমিতির ফরম পূরণের নামে এই টাকা হাতিয়ে নেন।

প্রতারক শারমিন জানিয়েছেন, তার বাড়ি যশোরের রেল স্টেশন পাড়ায়। তিনি এই অফিসে চাকরি করেন এবং তার অফিসারদের কোনো খোঁজ পাচ্ছেন না।

কাথুলি ইউনিয়ন, গাংনী-এর ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা বেগম জানান, প্রতারক শারমিন কয়েক মাস ধরে সহগলপুরসহ বিভিন্ন গ্রামে সমিতির নামে ঋণ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকার বেশি নিয়েছেন এবং তিনি কিছুদিন ধরে আর এলাকায় আসেন না। এলাকাবাসীর খোঁজখবর পেয়ে গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে কুষ্টিয়ার পোড়াদহ জংশন থেকে ধরে নিয়ে আসা হয়।

ভুক্তভোগী পরিবারগুলো কুষ্টিয়ার পোড়াদহ জংশন থেকে শারমিনকে ধরে নিয়ে আসার পর এলাকাবাসী মেহেরপুর গাংনী উপজেলার ধলা ক্যাম্পে খবর দেয়। ধলা ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত শোনেন এবং প্রতারক মহিলাকে আটক করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার আনিসুর রহমান জানান, প্রতারক আসামি শারমিনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস