রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিষধর সাপের কামড়ে মোকসেদ আলী (২০) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আরাজি চন্দনচহট মাঠে কাজ করতে যাওয়ার সময় তাকে সাপে কামড় দেয়। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নুরুজ্জামান ঘটনার সত্যতা সকালের সময়'কে নিশ্চিত করেছেন।
মৃত মোকসেদ আলী আরাজি চন্দনচহট গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাবার সাথে ছেলে মোকসেদ বাড়ি থেকে পাট কাটার উদ্দেশ্য বের হয়। পাট কাটতে যাওয়ার পথে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে চাচাতো ভাই ও তার বাবা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা