ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ স্কাউটসের গবেষণা ও মূল্যায়ন বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ১:১

বাংলাদেশ স্কাউটসের গবেষণা ও মূল্যায়ন বিভাগ কর্তৃক আয়োজিত গবেষণা ও মূল্যায়ন বিষয়ক জাতীয় কর্মশালা ২৬ জুলাই ২০২৫ শনিবার জাতীয় সদর দপ্তরের শামস্ হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এবং বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য খ ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য মো. আসিফ-উল-হক। রিসোর্স পারসন হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য মো. রেজাউল করিম। কর্মশালায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো. শামসুল হক, এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন গবেষণা ও মূল্যায়ন বিষয়ক জাতীয় উপকমিটির যুগ্ম আহ্বায়ক রিফাত আফসানা।

কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের গবেষণা ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক লতিফ উদ্দিন আহমদ, সদস্য মো. শাহাদাত, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক সম্পাদক, যুগ্ম-সম্পাদক, আঞ্চলিক উপ-কমিশনার (গবেষণা ও মূল্যায়ন), আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকগণ।

এই কর্মশালায় গবেষণা ও মূল্যায়ন বিষয়ক বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন, সমস্যা চিহ্নিতকরণ ও সুপারিশমালা প্রণয়ন করা হয়। মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, সদস্য, গবেষণা ও মূল্যায়নের সভাপতিত্বে এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে সারাদিনব্যাপী এই কর্মশালা শেষ হয়। কর্মশালায় প্রায় ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি

অনুষ্ঠানের ২য় পর্বে সম্মানিত অতিথিদের কে গুনীজন সম্মাননা প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপস্থিত নেতৃবৃন্দ

রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া

গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ