মেহেরপুরে 'জুলাই জাগরণ' শপথ পাঠ ও আলোচনা সভা
মেহেরপুর সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে 'জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে' শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজী আবুল মনসুর সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, মেহেরপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, মেহেরপুর জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীর, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার হজরত আলী, অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খন্দকার মুইজ, আশিক রাব্বি ও হাসনাত জামান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি