শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে: নৌ পরিবহন উপদেষ্টা
বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ কেনা হচ্ছে। এই খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা গ্রিন শিপইয়ার্ড সনদ নিতে পারেনি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, বেশিরভাগ ইয়ার্ড এখনও নিয়মনীতি অনুসরণ করতে পারেনি। বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এই উপদেষ্টা।
উপদেষ্টা সাখাওয়াত হোসেনের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল, সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা এবং এই শিল্পের উন্নয়নে সরকারের পরিকল্পনা সম্পর্কে অবহিত করা। তিনি পরিদর্শনকালে শ্রমিকদের কাজের পরিবেশ এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এই পরিদর্শনের মাধ্যমে, নৌ পরিবহন মন্ত্রণালয় সীতাকুণ্ডের শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলে আশা করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম সহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ইয়ার্ড মালিকগণ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস