ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ৩:২৪

মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

" পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৭) জুলাই সকালে বর্ণাঢ্য র‍্যালি মেহেরপুর জেলা শিল্প একাডেমীর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিফাত মেহনাজ জেলা প্রশাসক মেহেরপুর ফিতা কেটে মেলার উদ্বোধনী ঘোষণা করেন।

এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সাজিয়ে রাখা হয়েছে। এবারের মেলায় ১৭টি স্টল রয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক পরিদর্শন শেষে নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন।

মোঃ রেজাউল আলম, বিভাগীয় বন কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এসময় আর উপস্থিত ছিলেন-

 উপ-পরিচালক মোঃ তরিকুল ইসলাম (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার বিভাগ, আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ খায়রুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা, শেখ তৌহিদুল কবীর, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হজরত আলী, জেলা শিক্ষা অফিসার, মেহেরপুর, উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা ইসলামিক ফাউন্ডেশন, মেহেরপুর, এসটি হামিম হায়দার, জেলা বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস