সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিচার সময়ের দাবিঃ ড. খন্দকার মারুফ হোসেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিতর্কিত রায়ের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের দ্বার উন্মুক্ত হয়েছিল। আজ সময় এসেছে তার সেই বেআইনি সিদ্ধান্তের জন্য যথাযথ বিচার দাবি করার।”
ড. মারুফ হোসেন আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে এবিএম খায়রুল হক জাতির সঙ্গে এক বড় ধোঁকা দিয়েছেন। তার রায়ের ফলেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ রুদ্ধ হয়েছে। ফলে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বছরের পর বছর।”
তিনি মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা আদায়ের উদ্দেশ্যে এমন একপেশে সিদ্ধান্ত দিয়ে বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে। এর ফলে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের একদলীয় শাসন দীর্ঘস্থায়ী হয়েছে।
ড. খন্দকার মারুফ বলেন, “এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয়, এটি ছিল গণতন্ত্রবিরোধী চক্রান্ত। আজ জনগণ প্রশ্ন করছে—এই বেআইনি রায়গুলোর দায়ভার কে নেবে?”
তিনি আরও যোগ করেন, “আশা করি একদিন এই জাতি সব বেআইনি রায় ও ইতিহাস বিকৃতির জবাব আইনের কাঠগড়ায় দেবে। এবিএম খায়রুল হকের বিচার একটি দৃষ্টান্ত তৈরি করবে, যেন ভবিষ্যতে কেউ আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়।”
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ