রাণীশংকৈলে একই রাতে ৩ ট্রান্সফরমার চুরি আটক- ১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রাতে পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরির হয়েছে এবং পরে পুলিশ সেগুলো উদ্ধার করেছে। এইসাথে একজনকে আটক করা হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য 'সকালের সময়' প্রতিনিধি'কে নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাত (২৭ জুলাই) ২ টায় উপজেলার পাটাগড়া চৌরাস্তা এলাকায় চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় ওই স্থানে বিদ্যুতের খুঁটির উপরে লোক ও রাস্তার পাশে দাঁড়ানো লোকসহ ট্রাক দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা সেখানে এগিয়ে গেলে ট্রান্সফরমারসহ চোরেরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং কয়েকজন মোটরসাইকেলযোগে ট্রাকটিকে ধাওয়া করে। পুলিশও পাশাপাশি গাড়ি নিয়ে ধাওয়া করে। পরে দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল থানা পুলিশের সহযোগিতায় বীরগঞ্জে ট্রাকের হেলপার শহীদুল ইসলাম (২৪) কে পুলিশ আটক করে। এসময় অপর ৩ চোর পালিয়ে যায়। রাণীশংকৈল পুলিশ ট্রাক ও ট্রান্সফরমারসহ আটক শহীদুলকে থানায় নিয়ে আসে। রাণীশংকৈল থানার ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা