কাউনিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দখলের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন বিএনপি নেতা-কর্মীরা। রবিবার সন্ধ্যায় কাউনিয়া বাস স্ট্যান্ড মোড়ের কাজল মার্কেটে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এই বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দখলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তারা আরও অভিযোগ করেন, একটি দোকান ঘর নিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও যুগ্ম সম্পাদক আব্দুর রহিমকে নিয়ে গত ২৬শে জুলাই দৈনিক আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিএনপি চরমভাবে বিতর্কিত হচ্ছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা প্রশ্ন তোলেন, "ওই ২/৩ জনের দায় কেন সমস্ত দলের নেতাকর্মীরা বহন করবে?"
দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য দায়ীদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন বক্তারা। তারা বলেন, "দল কি তাদের কাছে জিম্মি? আমরা জেনে আসছি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ আজকে নতুন করে দেখতে পাচ্ছি দল ও দেশের চেয়ে ব্যক্তি বড়। তা না হলে দলের ভাবমূর্তি নষ্ট করার দায়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতো।"
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, মোটর শ্রমিক ইউনিয়ন সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সরকার, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রানা মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস হাসান জনি, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল হালিম, সাবেক যুবদল নেতা মো. বাদশা মিয়া প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে