ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে ভেঙ্গে গেল বাল্য বিবাহ,কনের পিতার জরিমানা


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:৫১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউএনও'র অভিযানে ভেঙ্গে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক নাবালিকা মেয়ের বাল্য বিবাহ। কনের পিতার আর্থিক জরিমানা। 

রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার ৪নং হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিম এর  মেয়ে মোছাঃ হাসনাহেনা (১৪) নামের মেয়েকে  বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। 

পরে বিষয়টি ইউএনও মোঃ রুবেল রানা জানতে পারলে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। এরপর ওই ওয়ার্ডের স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ সবাইকে ডেকে নিয়ে আসা হয়। 

পরে ওই মেয়ের বাবা বাল্যবিবাহের কথা স্বীকার করেন। সত্যতা প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ আইন ২০১৭ এর আওতায় ওই মেয়ের  বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকা প্রদান করা হয়েছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা বলেন, ' বাল্যবিবাহ রোধ কল্পে এসব বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু