বারপাড়ায় জনপ্রতিনিধিত্ব নিয়ে দ্বন্দ্ব: চেয়ারম্যান মানিককে পুনঃবহালের দাবি ইউনিয়নবাসীর
দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার বলে অভিযোগ উঠেছে। পরিবারসহ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় এবং ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে গত ৫ আগস্টের পর থেকে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিশ্বস্ত সূত্রের দাবি, জনসমর্থনে আকাশছোঁয়া জনপ্রিয় এই চেয়ারম্যান বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। তার অনুপস্থিতিতে ইউপি সদস্য মোসাঃ শাহনাজ বেগমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ইউনিয়নবাসী যখন জনপ্রতিনিধিত্বের শূন্যতা অনুভব করে তাকে পুনঃবহালের দাবি তোলে, তখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগম পদ ছাড়তে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন শাহনাজ বেগম।
এ প্রসঙ্গে শাহনাজ বেগম বলেন, “ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে দুটি হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। আমি চাই এ মামলা থেকে অব্যাহতি পেয়ে আগের মতো ইউপি সদস্য হিসেবে জনগণের পাশে থাকতে।”
এদিকে ইউনিয়নের জনগণ অভিযোগ করেছেন, মানিক চেয়ারম্যানের নেতৃত্বে এলাকায় যে উন্নয়নের জোয়ার বইছিল, গত ১১ মাসে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়েনি। তাই তারা নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে পুনরায় দায়িত্বে ফেরানোর দাবি জানিয়েছেন এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ শাহনাজ বেগমকে পূর্বের সদস্য পদে ন্যস্ত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ