বেনাপোলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন
যশোর জেলা পরিষদের আয়োজনে বেনাপোলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র-ছাত্রীদের নিয়ে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন বেনাপোল পৌরসভার প্রশাসক শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসানুল কবির তুহিন।
সংশ্লিষ্ট মাধ্যমে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতায় শার্শা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জুলাই আন্দোলনে শহীদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান উদ্বোধনের পরে শহীদ আব্দুল্লার স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন