তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা নামক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। নিহত যুবক ইরফান হোসেন বাবু (২০) একই উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর পন্ডিত পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার(২৮ জুলাই)সন্ধ্যায় ইরফান হোসেন বাবু তার বাবার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।রাত গভীর হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। তখন পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে নিহতের বাবা শফিকুল ইসলাম জানতে পারেন, ঘনিরামপুর বুড়াপীর এলাকায় পুকুরের পাশে একটি মরদেহ পড়ে আছে।সেখানে গিয়ে তিনি মরদেহটি তার ছেলে বলে শনাক্ত করেন। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ইরফান হোসেন বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক সকালের সময়কে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু