ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন আসামি


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ১২:৩৩

বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ২৬ জুলাই রাত এগারোটার দিকে মাগুরা শহরের ছায়াবিথী সড়কে কলা ব্যাবসায়ী ভোজন গুহকে গলাকেটে হত্যা করা হয়। রবিবার এ ঘটনায় নিহতের ছেলে বিপ্লব কুমার গুহ মাগুরা সদর থানায় বাদী হয়ে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে এই হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে আবির হাসান(৩২) নামের একজনকে ওই এলাকা থেকে আটক করে পুলিশ।

হত্যাকান্ডের বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আইয়ুব আলী জানান, শনিবার রাতে এই হত্যাকান্ড ঘটনার সাথে সাথে আমাদের পুলিশের একটি টিম ও সেনাবাহী ঘটনা স্থলে যায়। সেখান থেকে ভোজন গুহর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাপাতালের মর্গে আনা হয়। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, হত্যার সাথে জড়িত সন্দেহ আটক ব্যক্তির নামে মামলা হয়েছে। সে ইতোমধ্যে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।
জবানবন্দীতে মামলার আসামী আবির হাসান বলেন, ভোজন গুহ বেস কয়েকদিন ধরে আবির হাসানের বাড়ির সামনে বিড়ি খেতেন। এটি দেখে আবির ভোজন গুহকে বেস কয়েকদিন ধরে নিষেধ করে। কিন্তু ভোজন গুহ না শোনায় শনিবার রাতে তাকে পিছন থেকে ধারালো দেশীয় ছুরি দিয়ে ভোজন গুহর পিটে কুপিয়ে জখম করে। তখন সে মাটিতে লুটিয়ে পড়লে ছুরি দিয়ে তার গলাকেটে ফেলে। পরে তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আবির হাসানকে তার বাড়ি থেকে আটক করে। আবির হাসান পৌর এলাকার ছায়াবিথী সড়কের মৃত হান্নান বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য, ২৬ জুলাই শনিবার রাতে মাগুরা শহরের পৌর এলাকার পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে কলা ব্যাবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়। পরে এই হত্যা কান্ডের বিচারের দাবিতে ২৭জুলাই শহরের জামরুল তলাতে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা একটি মানববন্ধন করে। মানববন্ধনে তারা এই নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান।

এদিকে নিহতের ছেলে বিল্পব কুমার গুহ বলেন, আমার বাবা একজন সামান্য কলার ব্যবসা করতেন। তাকে এই নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। ছেলে হিসেবে আমি এর সঠিক বিচার চায় এবং এই হত্যা কান্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হোক।

বিল্পব বলেন,আটক কৃত আসামী আমার বাবার প্রকৃত খুনি। সে বিচারের আগে কোন ভাবে জামিন না পায় এটা তার শেষ চাওয়া।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত