ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে ২১ শিক্ষার্থী সংবর্ধিত দাউদকান্দিতে এসইডিপি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ২:৩০

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইডিপি) এর পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় দাউদকান্দিতে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার অভিনেশ কর্মকার।
২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত মোট ২১ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে ২০২২ সালের ১০ জন এবং ২০২৩ সালের ১১ জন শিক্ষার্থী এই সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রিন্সিপাল রেজাউল করিম, নৈয়াইর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীম উদ্দিন মিয়াজী, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এ আয়োজনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করার বার্তা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত