মেহেরপুরে ভৈরব নদের পানির নিচ থেকে তেলজাতীয় পদার্থ উঠে আসছে
মেহেরপুরে ভৈরব নদের পানির নিচ থেকে ডিজেল সাদৃশ্য তেল জাতীয় পদার্থ উঠে আসছে সরজমিনে নিশ্চিত হওয়া গেছে।
মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়নের বন্দর গ্রামের কফি হাউজ সংলগ্ন ভৈরব নদের পাড় ঘেঁষে হাঁটু পরিমাণের পানি নিচ থেকে ডিজেলের মত তেল জাতীয় পদার্থ ভেসে উঠছে।
মঙ্গলবার (২৯) জুলাই সকালে স্থানীয় লোকজন দেখতে ভীড় করে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, আমরা নদের পাড়ে হঠাৎ দেখতে পাই ডিজেলের মত তেল জাতীয় পদার্থ নদের তলদেশ থেকে ভেসে উঠছে। ঘটনাটি জানাজানি হলে উৎসব জনতা নদের পাড়ে ভিড় করে এবং মেহেরপুর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। তৎক্ষণিক মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম সরজমিন পরিদর্শন করেন। তেল জাতীয় পদার্থ দেখে তিনি পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
স্থানীয়রা বাঁশ দিয়ে নির্দিষ্ট জায়গায় আঘাত করলে আরো জোরে তেল জাতীয় পদার্থ বের হতে থাকে। তেল জাতীয় পদার্থগুলো অনেকটা ডিজেলের মত সাদৃশ্য রং ও গন্ধের মতোই লাগছে। এটা কোথা থেকে উঠে আসছে তা কেউ বলতে পারছে না। এলাকাবাসি আরো জানান যে, উৎস চিহ্নিত করে জননিরাপত্তা নিশ্চিত করা হোক এবং তেলজাতীয় পদার্থের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হোক। জননিরাপত্তার জন্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য এলাকাবাসী মেহেরপুর সদর উপজেলা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করেছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন