মেহেরপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ১৮ জনকে পুশইন
মেহেরপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আবারোও ১৮ জনকে গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে পুশইন করেছে।
মঙ্গলবার (২৯) জুলাই মেহেরপুরের গাংনী উপজেলার মথুরাপুর বিওপির অধীনস্থ ১৪১ নম্বর আন্তর্জাতিক পিলারের (জিআর নং ৬৯৩৪৪৮, মানচিত্র ৭৯এ/এ ৯) কাছ থেকে এ পুশইন করা হয়।
পুশইন কৃতরা হলেন- খুলনা জেলার দিঘীলিয়া উপজেলার লাউহাটি গ্রামের- একরাম হোসেনের মেয়ে লতা (২৪)।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া গ্রামের- ছাত্তার হোসেনের মেয়ে তানিয়া খাতুন(২৮)।
যশোর জেলার অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের- ইলিয়াস শেখের ছেলে তুহিন শেখ (২৬), একই গ্রামের- ইলিয়াস মোল্লার মেয়ে ময়না (২২)।
নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের- রাজ শেখ ছেলে মহাসিন শেখ (৩১), সদর থানার কাঠাদুর গ্রামের- টুটুল মন্ডল (৫৫), কালিয়া উপজেলার- সিদ্দিক শেখের ছেলে বরকত শেখ (২২)।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি থানার উজিরমনি গ্রামের ইদ্রিস আলী ছেলে ইকরামুল ইসলাম (৫৫), একই উপজেলার চচপাড়া গ্রামের-আব্দুল কাদের ছেলে হাসিরুল (২৮), বারিসা গ্রামের- সুবহান আলী ছেলে শাহ আলম।(১৮), কাচকালি ভানুর গ্রামের- আব্দুল হামিদের ছেলে জাকির আলী (২৫), ঘেরবাড়ি গ্রামের-ইব্রাহিমের ছেলে উছিরুল (২৮), রতনদিঘী গ্রামের-মৃত-ইসাহকের মেয়ে ফাতেমা (৪০), রানীসংকেল উপজেলার বলতচা গ্রামের- আকবর আলীর ছেলে সোহেল (৩২), কাশিপুর গ্রামের-ছলিম উদ্দীনের ছেলে আব্দুল কাদের (৩০)।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, বাংলাদেশের খুলনা, নারায়ণগঞ্জ, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দারা রয়েছে। তাদের বৈধ কাগজপত্র না থাকাই ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। ভারতের কলকাতা শিলিগুড়ি জেলে সাজা খাটার পর ভারতের খড়কাবাহাদুর ক্যাম্প থেকে তাদেরকে (বিএসএফ) গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে আজ তাদের বাংলাদেশের ভিতরে পুশইন করা হয়।
পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের বিভিন্ন ক্যাম্পে আটক করে। এর মধ্যে- কাজীপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে ৩ জন ও মথুরাপুর ক্যাম্পে ৬ জনকে হেফাজতে নেওয়া হয়।
মেহেরপুর জেলার গাংনী থানার ওসি বানী ইসরাইল এর সত্যতা নিশ্চিত করে বলেন যে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান