বাকেরগঞ্জে একমাত্র ছেলেকে হত্যা করে বাবা-মায়ের আত্মসমর্পণ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জাফর গাজী ও নাজমা বেগম দম্পতি তাদের একমাত্র ছেলে হাসানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
২৯ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় জাফর গাজীর বসতঘরের মধ্যে এই ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা-মা মিলে তাদের ২২ বছর বয়সী একমাত্র ছেলে হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন।
নিহত হাসানের চাচী কহিনুর বেগম জানান, হাসান তার বাবা-মায়ের অবাধ্য হয়ে চলতো। এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়া হতো। আজ বিকালেও হাসানের বাবা-মায়ের সাথে তার ঝগড়া হয়। এরপর হাসানের মা তার হাত চেপে ধরেন এবং তার বাবা একটি লোহার রড দিয়ে তাকে পেটাতে থাকেন। তিনি বারবার থামানোর চেষ্টা করেও তাদের থামাতে পারেননি। এরপর হাসান ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। হাসানের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার বাবা-মা দুজনেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উত্তেজনা ও বিষাদ নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম বলেন, "ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।" অভিযুক্ত বাবা-মাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান