মাদকের জোয়ারে ভাসছে বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন
বাকেরগঞ্জ উপজেলার সদর থেকে শুরু করে পাড়া-মহল্লায় ও গ্রামের প্রতিটি এলাকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবাধ কেনাবেচা । রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার স্বপ্নে বিভোর উঠতি বয়সের তরুণ-যুবকরা।
প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ ব্যবসার পরিধি প্রতিনিয়ত বেড়ে উঠলেও তা বন্ধে কোন কার্যকরী পদক্ষেপ নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও প্রশাসনের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও বেকার যুবকদের মাদকাসক্ত করে তাদের জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই অবৈধ কর্মকাণ্ড।
অভিযোগ উঠেছে, বাকেরগঞ্জ উপজেলার পৌর এবং বিভিন্ন ইউনিয়নের নির্দিষ্ট কিছু স্থানে প্রকাশ্যে দিবালোকে মাদকের খোলাবাজার বসে।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকা সত্তেও কোনোভাবেই রোধ করা যাচ্ছে না ইয়াবা পাচার ও সরবরাহ। মাঝেমধ্যে থানা পুলিশের হাতে মাদক ব্যাবসায়িরা ধরা পরলেও জামিনে বের হয়ে তারা আগের পথেই হাটছে।
তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদাসীনতায় মাদকের বাজার দিনদিন প্রশস্ত হচ্ছে।
এদিকে বাকেরগঞ্জের সাধারণ মানুষ চান, অতি দ্রুত মাদক ব্যবসার মূল হোতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এই অপকর্মে লিপ্ত হওয়ার সাহস না পায়।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান