মেহেরপুর জেলা কমিটি পরিচিতি ও হেযবূত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মেহেরপুর জেলা কমিটি পরিচিতি ও হেযবূত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০) জুলাই সকালের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর জেলা হেযবূত তওহীদের সভাপতি সাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবূত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন।
তিনি তার বক্তব্য বলেন যে, মানব রচিত বিধান দিয়ে কখনই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একমাত্র আল্লাহর দেওয়া বিধানই কেবল মানব জীবনে সামগ্রিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে মানব রচিত বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রয়োগ করে বার বার ব্যর্থ হয়েছে। দিন দিন অন্যায় অশান্তি নৈরাজ্য বহুগুনে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি আরো বলেন যে, আল্লাহর দেওয়া বিধি-বিধান প্রতিষ্ঠা করার লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে মেহেরপুর জেলার শত শত নেতাকর্মীর প্রচারণায় উৎসবমুখর হয়ে ওঠে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার আয়োজিত জেলা কমিটি পরিচিতি ও হেযবূত তওহীদের কর্মী সম্মেলন।
মেহেরপুর জেলা কমিটি পরিচিতি ও হেযবূত তওহীদের কর্মী সম্মেলনে সাহারুল ইসলাম( সভাপতি) ও জাহিদ মাহমুদ (সাধারণ সম্পাদক) করে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের নব-গঠিত ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানভীর আহমেদ, সভাপতি, খুলনা বিভাগীয় হেযবূত তওহীদ, জোসেব উদ্দীন, সভাপতি,কুষ্টিয়া আঞ্চলিক, শরিফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- জাহিদ মাহমুদ, সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা হেযবুত তওহীদ, জেরিন সাইয়ারা, খুলনা বিভাগীয় নারী সম্পাদক, তানজিমা খাতুন রুমা, মেহেরপুর জেলা নারী সম্পাদকসহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান