পাবনা কলেজে দিনব্যাপী আত্মন্নোয়ন কর্মশালা অনুষ্ঠিত
আধুনিক শিক্ষা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষাদানে নিজেকে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার মানোনয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার পাবনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘সুবচন’ নামে পাবনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা কলেজের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করে।
পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু। প্রধান আলোচক হিসেবে কর্মশালার সার্বিক দিক তুলে ধরে প্রজেক্টও প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজ ইকবাল । বিশেষ অতিথির বক্তব্য দেন সুবচন’র আহবায়ক ও পাবনা কলেজের উপাধ্যক্ষ মোঃ রাশেদ হোসেন ফারুক।
দিনব্যাপি এই কর্মশালায় বক্তাদের বক্তব্য আর প্রধান আলোচকের প্রেজেন্টেশন উপস্থিত শিক্ষকদের মাঝে নতুন কর্মাদ্দোম ফিরে পায়। তাদের দীক্ষার সীমাবদ্ধতায় অনেক অনেক নতুনত্বের সাথে তারা সম্পৃক্ত হতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন।
কর্মশালায় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু উপস্থিত সকলকে আসন্ন এইচএসসি ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অতিরিক্ত যোগ্যতা নিয়ে অধিক যত্ম সহকারে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক আত্মনিয়োগ করতে আহ্বান জানান।
অধ্যক্ষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত শিক্ষকগণকে অভিনন্দন আর অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ইয়াদ আলী মৃধা পাভেল।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ