ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হ্রদের পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ বিকাল ৫:১৫

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে ডুবে গেছে সিম্বল অব রাঙামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত ব্রীজ। বর্তমানে কাপ্তাই হ্রদের পানিতে আংশিক ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্পোরেশন।
বুধবার (৩০ জুলাই) সকালে সেতুটির বিভিন্ন অংশে পানি উঠে। কোথাও ৬ ইঞ্চি, কোথাও আরও বেশি পানি উঠে যাওয়ায় আজ থেকে তাৎক্ষণিক পর্যটকের প্রবেশ বন্ধের ঘোষনা আসে।
সেতুতে পানি উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। 
তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়া সেতুর কিচু অংশ ডুবে যায়। পর্যটকের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষের সাথে আলোচনা কওে আমরা সাময়িকভাবে সেতু বন্ধ ঘোষণা করে নোাটিশ টাঙিয়ে দিয়েছ্।ি সেতুর উপর যতদিন পানি থাকবে, ততদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
১৯৮৬ সালে নির্মাণ হওয়া এই সেতুটি দৈর্ঘ৩৩৫ ফুর্ট । দুই পাহাড়ের মাঝখানে পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন সেতুটি জলপথ ও স্থলপথে সহজেই যাওয়া যায় এবং ‘সিম্বল অব রাঙামাটি হিসেবে দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল প্রায় ১০৫ দশমিক ৫৪ এমএসএল। পানি ১০৯ এমএসএল এর কাছাকাছি আসলে জলকপাট দিয়ে পানি ছেড়ে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন