খুলনায় মাদকের টাকা নিয়ে গালমন্দ করায় গ্যারেজ ম্যানেজার শামীমকে হত্যা
মাদক কেনার টাকা খরচ করে ফেলায় মা-বোন তুলে গালমন্দ করায় শামীমকে হত্যা করে আরাফত হোসেন (১৯) নামে এক যুবক। গত বুধবার রাতে চার্জিং পয়েন্টে কেউ না থাকার সুযোগে শামীমকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে আরাফত। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জবানবন্দি রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শাহিদুল ইসলাম। পরে তাকে কারাগারে প্রেরণ করে আদালত। তদন্তকারী কর্মকর্তা লবণচরা থানা পুলিশের এসআই আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শাহ্জাহান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত শামীমের বাবা মামলার বাদী মুজিবর মোড়লের এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আসামি আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি স্বীকার করে যে, আসামি আরাফাত (১৯) এবং নিহত শামীম (২০), সোহেল রানা (৩৪) মেসার্স সোহেল অ্যান্ড রিফাত এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে একই সাথে কাজ করত। তবে সোমবার (১৩ সেপ্টেম্বর) সোহেল রানা আসামি আরাফাতকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় এবং ব্যবসা দেখাশোনার জন্য শামীমকে দায়িত্ব দেয়। এতে আসামি আরাফাত নিহত শামীমের ওপর কিছুটা ক্ষিপ্ত ছিল।
এদিকে ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় শামীম আসামি আরাফাতকে ২০০ টাকা দেয় নেশাজাতীয়দ্রব্য গাঁজা কিনে আনার জন্য। কিন্তু আরাফাত ওই টাকা নিয়ে হোটেলে খাবার কিনে খেয়ে খরচ করে ফেলে। এরপর রাত সাড়ে ১০টায় শামীম ও আরাফাতের মধ্যে টাকার ব্যাপারে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম আরাফাতকে মা-বোন তুলে গালিগালাজ করে এবং মারধর করে। এতে আসামি আরাফাত ক্ষিপ্ত হয় ও হুমকি দেয়।
এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী আরাফাত পুনরায় রাত সাড়ে ১২টায় মোহাম্মদনগর বাবলু সড়কের এমআর এন্টারপ্রাইজ অটোচার্জিং পয়েন্টে গিয়ে শামীমকে ঘুম থেকে উঠিয়ে বলে যে, সে বাড়িতে যেতে পারছে না, আজ রাতে তার সাথে ঘুমাবে। তখন শামীম তাকে ভেতরে ঢুকিয়ে নেয় এবং দুজন একসঙ্গে একই বিছানায় শুয়ে পড়ে।
শামীম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে আরাফাত পরিকল্পনামাফিক বিছানার পাশে থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে। জিজ্ঞাসাবাদকালে তার স্বীকারোক্তি মোতাবেক আরাফাতের ওয়াজেদনগরস্থ বাসায় অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে দুটি মোবাইল ও নগদ ২১ হাজার ৩৭১ টাকা উদ্ধার করা হয়।
এমএসএম / জামান
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী