ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কাউনিয়ায় বন্ধকি জমি নিয়ে দ্বন্দ্ব! খুন হলো ছাত্রদল নেতা


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ৩:৪০

রংপুরের কাউনিয়ায় বন্ধকি জমিতে চাষ করতে গিয়ে জমি মালিকের লাঠির আঘাতে গুরুতর আহত আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে জহুরুল হকের ছেলে হুমায়ুন কবির (২০) নামের এক যুবক। 
এজাহার সূত্রে জানাগেছে,  উপজেলার বিনোদমাঝি জনৈক এক ব্যক্তির সুসম্পর্কে কারণে দুই বছর আগে ৫০ হাজার টাকা দিয়ে ৮ শতাংশ জমি বন্ধক নেয় একই গ্রামের জহুরুল হকের স্ত্রী মোছাঃ হোসনে আরা বেগম। তখন থেকে হোসনে আরা বেগম তার বন্ধকি জমিতে চাষাবাদ করে আসাকালীন জমি মালিক আরো ২৫ হাজার টাকা দাবি করলে তিনি সে টাকাও পরিশোধ করে ভোগদখল করে আসছে। গত ২১ জুলাই হোসনে আরা বেগম তার বন্ধকি জমিতে জানতে পারে ওই জমি তাকে না জানিয়ে বা টাকা ফেরত না দিয়ে অন্য ব্যক্তির নিকট আবারো বন্ধক রেখেছে। জমি মালিকের কাছে কারণ জানতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কোদাল ও বাঁশের খুটি দ্বারা বাদীনিকে মারপিট করে পাওনা টাকা ফেরৎ দিবে না বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় । 
 এই ঘটনার জেরে ২৩/০৭/২০২৫ খ্রি. সকাল অনুমান ৬ ঘটিকায় হোসনে আরা বেগমের ছোট ছেলে মো: হুমায়ুন কবির (২০) বাড়ি বাহির হাটাহাটি করে বাড়ি ফেরার পথে জনৈক মো: শফিকুল ইসলাম ছফরুল এর বাড়ির সামনে আসলে জমি মালিকগংদের হাতে থাকা ধারালো ছুরি ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে ধারালো ছুরি দিয়ে বাম পাজরে,কোমরের বাম পাশে,বাম কাঁধে মোট চারটি জায়গা রক্তাক্ত জখম করে। পরে সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় হুমায়ুন কবিরকে উদ্ধার কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তাকে সেখানে ভর্তি করা হয়। গত ৩০ জুলাই সকাল ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যাওয়ার খবর এলাকায় পৌঁছলে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকাল ১০ টায় টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের মা হোসনে আরা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ শাহ বলেন, নিহত হুমায়ুন কবির এর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন মামলা নং-১২। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী