খুলনার পাইকগাছার রাড়ুলী ইউপির বিদ্রোহী প্রার্থী মজিদ গোলদারের প্রার্থিতা প্রত্যাহার
খুলনার পাইকগাছার রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিয়ে অধ্যক্ষ আবুল কালাম আদাজকে নৌকার প্রার্থী নির্বাচিত করেছে। এলাকাবাসীর অনুরোধে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। কিন্তু দলের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে উল্লেখ করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে দলীয় প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম গোলদার, উত্তম কুমার দাস, জিএম আরিফুল ইসলাম টপি, মো. আইয়ুব আলী, খান জাহান আলী গাজী প্রমুখ।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন