ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

যৌন নির্যাতনের অভিযোগ ষড়যন্ত্রমূলক : ড. মো. শাহজাহান


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ বিকাল ৭:১৪

সাবেক গৃহকর্মীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক হিসেবে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ড. মো. শাহজাহান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সব সময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন এবং প্রতিবাদ করেছেন। ইতিপুর্বে বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি-স্বজনপ্রীতির বিরোধীতা করে তিনি বিশ্ববিদ্যালয়কে কলংকমুক্ত করতে অবদান রেখেছিলেন এবং বর্তমান উপাচার্যকেও প্রশাসনিক কাজে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে অবদান রাখছেন। কিন্তু বর্তমানে সেই সাবেক উপাচার্যের কিছু সুবিধাবাদী চক্র তার ভারপ্রাপ্ত (রুটিন দায়িত্ব) ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালনের সময় অবৈধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং এখনো হচ্ছে। আর এর জেরে তার কর্মের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে এক গৃহকর্মীকে যৌন হয়রানির বিষয় উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে, যা তার জন্য অত্যন্ত অমর্যদাকর এবং সামাজিক ও পারিবারিকভাবে সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় তিনি আরো বলেন, এভাবে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন অভিযোগ উত্থাপন অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা তাদের কাজের পরিবেশ হারাবে। তাই আমি চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যে-ই দোষী হোক তাকে বিচারের আওতায় আনা হোক।

এদিকে সংবাদ সম্মেলনে প্রফেসর ড. মো. শাহজাহানের সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হালিমা খাতুন। অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগকারী গৃহকর্মী সব সময় আমার দুই মেয়ের সাথে থাকতেন। তাই তিনি যেমনটা দাবি করেছেন এমন কিছু ঘটা সম্ভব নয়। তার এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বরাবর প্রফেসর ড. মো. শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি এবং শ্লীলতাহানির লিখিত অভিযোগ দেন সাবেক গৃহকর্মী। ওই গৃহকর্মী দাবি করেন, প্রফেসর ড. মো. শাহজাহান একাধিকবার তাকে যৌন হয়রানি ও শ্লীলতাহানি করেন। তবে অভিযোগকারী গৃহকর্মী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কেউ না হওয়ায় উপাচার্য অভিযোগটি গ্রহণ করেননি।

এমএসএম / জামান

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত