টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা
টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে রায়হান নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রায়হানের বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা মোসাম্মৎ হাফিজা আক্তার (২০) দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৩ আগস্ট) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল সাড়ে ৭টার দিকে নিয়ে আসা হয়। পরে চার মাসের শিশু রায়হানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের নিয়ে আসা রিপনের ভাই রাসেল জানান, আমার ভাবি হাফিজা টঙ্গীর মিরের বাজার এলাকার বাসায় সকালের দিকে রান্না করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্নে নিয়ে এলে আমার ভাতিজা রায়হানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাই ও ভাবিকে ভর্তি করে দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, টঙ্গীর মিরের বাজার এলাকা থেকে আমাদের এখানে শিশুসহ একই পরিবারের তিনজনকে নিয়ে আসলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। রিপনের শরীরে ৮০ শতাংশ দগ্ধ ও তার স্ত্রী হাফিজার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। উভয়েরই শ্বাসনালী দগ্ধ হয়েছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার