সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মাদার্শা-এওচিয়া মৌজার পশ্চিম পাহাড়ের গৌচছড়ি খালে এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, গৌচছড়ি খাল থেকে বালু উত্তোলনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়েছেন দাবি করে একটি মহল বিগত কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা আসছে। এর প্রতিবাদে গত ৩১ জুলাই ওই খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এর পরপরই সাতকানিয়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন, ফসলি জমি, ফলজ বাগান, পাহাড় ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত