পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও এলাকায় পল্লী বিদ্যুতের অবহেলার কারণে বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু গুরুতর আহত হয়েছে। তাদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুদের স্থানীয়রা উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।
আহতরা শিশুরা হলো- হাটগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে নিরব (১২), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে কোরবান (১৩), আবুল কালামের ছেলে আলিফ (১৩), আনোয়ার হোসেনের ছেলে কামিন অভি (১৩) এবং একরামুল হকের ছেলে আশিক (১৩)। স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে ছুটির দিনে শিশুরা বাড়ির পাশে জঙ্গলবিলাস মাঠে ছাগল চরাতে যায়। মাঠে ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে তারা একটি বৈদ্যুতিক খুঁটি থেকে জোরে শব্দ শুনতে পায়। তারা কৌতূহলী হয়ে খুঁটির দিকে এগিয়ে গেলে খুঁটির সঙ্গে টানা অ্যালুমিনিয়ামের তারে বিদ্যুতের শক লেগে গুরুতর আহত হয়।
এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা হানিফ হোসেন বলেন, পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা বহুবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রাণীশংকৈল পল্লী বিদ্যুতের জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ফিরোজ কবির জানান, সকালে হাটগাঁও এলাকায় বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে ত্রুটি শনাক্ত করতে বিদ্যুৎ চালু করলে খুঁটির কাট আউট ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক। পল্লী বিদ্যুতের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামুল হক জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি এ বিষয়ে রিপোর্ট দেবেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা