ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

কুষ্টিয়া -৪ সংসদীয় আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কে এই মইনুদ্দিন


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১২:৪৭

গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিতাড়িত হলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আর এই সরকারের কাছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো প্রত্যাশা করছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দল গুলোর নেতৃবৃন্দরা দলীয় মনোনয়ন পেতে তদবির,লবিং ও নিজ নিজ সংসদীয় আসনে দলীয় কর্মকাণ্ড ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছে।

কুষ্টিয়া-৪ আসন কুষ্টিয়ার মধ্যে এবং জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ আসন। এ আসনটি এক সময় বিএনপি'র দখলে থাকলেও দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় একপর্যায়ে কোণঠাষার মধ্যে ছিল বিএনপি'র নেতাকর্মীরা। কিন্তু গত বছরের ৫-ই আগস্টের পর থেকে আবার সক্রিয় হয়ে উঠেছে বিএনপি'র নেতাকর্মীরা। 

কুষ্টিয়া জেলার প্রবেশদ্বার খোকসা উপজেলা ও বাংলাদেশের ঐতিহ্যবাহী উপজেলা কুমারখালী, এই দুই উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়ার-৪ আসন। এ আসনটিতে এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী চার জন। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোঃ মইনুদ্দিন। তিনি কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মোঃ মুহসিন শেখ এর সন্তান। হাফেজ মোঃ মইনুদ্দিন ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতির মধ্যে দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে এবং পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার কারা ভোগ ও নির্মম নির্যাতনের শিকার হয়। 

হাফেজ মোঃ মইনুদ্দিন তার নির্বাচনী দুই উপজেলায় ব্যাপক গণসংযোগ ও দলীয় বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। তার গণসংযোগগুলোতে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত হয় এতে যেমন তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি কুষ্টিয়ার রাজনীতিতে তিনি তার নিজের একটি জায়গা করে নিয়েছে। এবং দলীয় বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এ দলে একাধিক প্রার্থী হবে এটাই স্বাভাবিক কিন্তু দল যাকে যোগ্য মনে করবে এবং যাকে দলীয় প্রার্থী করবে আমরা সবাই তার পক্ষে কাজ করব যাতে এই আসনটি আবার বিএনপি পূর্ণ উদ্ধার করতে পারে। আমরা নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে সব থেকে বেশি ভোটে এই আসনে ধানের শীষ প্রতীক জয় যুক্ত যেন হয়। দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা যেন বলতে পারি আমরাই সেরা। 

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ