কাউনিয়ায় নবগঠিত প্রেসক্লাবের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত
রংপুরের কাউনিয়ায় প্রেসক্লাব কাউনিয়ার কার্যকরী কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত(৩ আগস্ট)রোববার বিকেলে প্রেসক্লাব কাউনিয়ার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব কাউনিয়ার কার্যকরী কমিটির সভায় সভাপতি নিতাই রায়ের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক সকালের সময় ও স্থানীয় দৈনিক যুগের আলো প্রতিনিধি সাইদুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি জুলহাস হোসেন সোহাগ, সহ-সম্পাদক মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নুর ইসলাম আসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, আইন বিষয়ক সম্পাদক আবু হাসান, সদস্য মাইদুল ইসলাম, আসাফ উদ দৌলা, আবু সাঈদ মনির, হাছিবুল ইসলাম, মওদুদী আহম্মেদ ও জাকির হোসেনসহ প্রেসক্লাবের নের্তৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বন্তুনিষ্ঠ ও জন কল্যাণে সংবাদ প্রকাশ করতে হবে। দল মতের ঊর্ধ্বে থেকে প্রকৃত কলম যোদ্ধা হিসেবে নিজেকে নিয়োজিত রাখাই হবে একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। যেকোনো সমস্যা কিংবা যেকোনো অপরাধ তুলে ধরবে লেখনীর মাধ্যমে। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে ও সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের ভূমিকা, নিয়মিত রিপোর্টিং, সাংবাদিকদের অধিকার ও দায়দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মাসিক কার্যপরিকল্পনা নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে