ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মাদকের আখড়া, রেলসম্পদ চুরি ও নিরাপত্তা ঝুঁকিতে


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৩:৩৯

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের উত্তর ও দক্ষিণ ইয়ার্ড এলাকা এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এসব ইয়ার্ড এবং এর আশেপাশের অন্তত ২০টি স্থানে প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা এবং অন্যান্য মাদকের বেচাকেনা চলছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে রেলওয়ের মূল্যবান সম্পদ চুরি হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে চোরাই লোহাসহ রেলওয়ের বিদ্যুৎ বিভাগের এক স্টাফ, সনেটকে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

অভিযোগ রয়েছে, রেলওয়ের ইয়ার্ড ও সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা কিছু অসাধু সদস্যের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে এই মাদকের কারবার চলছে। তারা নিয়মিত মাসোহারা নেয় বলে জানা গেছে, যার কারণে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে মাদকসেবীরা রেলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে বিক্রি করছে। গত শনিবার রাতেও ইয়ার্ড থেকে চোরাই লোহাসহ সনেটকে গ্রেফতার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা ও রেলওয়ের কর্মীদের মতে, দক্ষিণ ইয়ার্ডের স্লুইচ কেবিনের কাছে একটি ঝুপড়ি বাসা এবং উত্তর ইয়ার্ডের বাউন্ডারি সংলগ্ন একাধিক বাসায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকের ব্যবসা চলছে। সন্ধ্যার পর মাদকসেবীদের আনাগোনা আরও বাড়ে, যা সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি করছে। মাদক সেবন ও বিকিকিনির কারণে রেলওয়ের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সরঞ্জাম চুরির আশঙ্কা বেড়েছে এবং মাদকাসক্তরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলওয়ে জংশন এলাকায় মাদকের অবাধ বিচরণ কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে না, বরং ট্রেনের সুষ্ঠু চলাচল এবং যাত্রী নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। সচেতন মহল দ্রুত এই মাদক কারবার বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই আতিকুর রহমান চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) মনিরুজ্জামান জানান, তিনি সদ্য যোগদান করেছেন এবং অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬