মাগুরায় জুলাইয়ের ১০ শহীদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল
মাগুরায় ২০২৪ সালের ৪ আগস্ট নিহত শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ ফরহাদসহ ১০ জন শহীদের স্মরণে এক শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মাগুরা পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ঢাকা রোডস্থ সেই স্থানে যেখানে শহীদ রাব্বি ও ফরহাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সেখান থেকেই শোক র্যালির সূচনা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতিস্তম্বে এসে শেষ হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রস্থলে।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ও যুগ্ন আহবায়ক কিশোর এবং যুবদল, কৃষক দল ,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেখানে আর কখনোই ফ্যাসিবাদী শাসন চলতে দেব না। শহীদের রক্ত আমাদের চেতনার প্রেরণা।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন