ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কেমিক্যাল-রঙ দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরিকে জরিমানা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৩:৪৭

 অনুমোদনহীন কেমিক্যাল, রঙ ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মজলিসপুর বাজারে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মজলিশপুর বাজারে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কেমিক্যাল, রঙ, স্যাকারিন দিয়ে আইসক্রিম প্রস্তুত করছিল। পাশাপাশি তারা অন্য নাম ঠিকানা ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল। তিনি আরো জানান, পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সাতদিনের সুযোগ করে দেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে এই অপরাধগুলো সংশোধন না করলে পরবর্তীতে ফ্যাক্টরিকে সিলগালা করে দেওয়া হবে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন