সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি
ঢাকার সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ির গেটের সামনে প্রাচীর নির্মান করে মেইন গেট অবরুদ্ধ করে চাঁদা দাবি করেন একটি কুচক্রী মহল। এঘটনায় সাবেক ওই ইউপি সদস্য থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত শনিবার (২ আগষ্ট) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী দক্ষিণ পাড়ায় এই ঘটনাটি ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে প্রায় ছয় মাস যাবত ওই বাড়ির নির্মান কাজ চলছে। হঠাৎ গত শনিবার ওই এলাকার মোঃ জয়নাল আবেদিন (৫৭) নজরুল ইসলাম (৩৮) আলতাব হোসেন (৫৮) নির্মানাধীন ওই বাড়ির সামনে প্রাচীর নির্মান করে।
ভুক্তভোগী ওই ইউপি সদস্য মোঃ কামাল হোসেন সাংবাদিকদের বলেন, আমার বাড়ির সামনে রাস্তায় প্রাচীর নির্মান করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারা। প্রাচীর সরিয়ে নেওয়ার জন্যে তার নিকট ১০ লাখ টাকা চাঁদাদাবি করেছেন বলেও জানান তিনি। অন্যদিকে অভিযুক্ত মোঃ জয়নাল বলেন, আমার কেনা জায়গায় আমি প্রাচীর নির্মান করেছি, কিন্তু চাঁদাদাবির ঘটনাটি মিথ্যা।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মজিবর রহমান বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রাচীর নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। উভয় পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার