ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ না ছাড়লে বিবস্ত্র করার হুমকি: শাহনাজ বেগমের সাংবাদিক সম্মেলন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৪:৩৬

দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ শাহনাজ বেগমকে পদত্যাগে বাধ্য করতে তার বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। কুরবানি ঈদের পরদিন রাতে শতাধিক লোক তার বাড়িতে প্রবেশ করে চেয়ারম্যান পদ ছাড়তে চাপ দেয় এবং তা না মানলে তাকে বিবস্ত্র করার হুমকি দেয় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
আজ সোমবার (৪ আগস্ট) সকালে নিজের বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শাহনাজ বেগম এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, “ঈদের পরদিন রাত ১২টার দিকে শতাধিক লোক হঠাৎ করেই আমার বাড়িতে প্রবেশ করে। তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, আমি যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ না ছাড়ি, তাহলে আমাকে জনসম্মুখে বিবস্ত্র করা হবে।”
তিনি আরও বলেন, “আমি পদত্যাগে রাজি না হওয়ায় ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের করানো হয়েছে। একইসঙ্গে, বহিরাগত লোকজন দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধনও সংগঠিত করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে শাহনাজ বেগম প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।
এসময় তার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম সরকার, ছেলে মোঃ বেলাল সরকার ও মেয়ে জহুরা আক্তার জেমি উপস্থিত ছিলেন।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার