জেলা বিএনপির নির্দেশে বিজয় মিছিলে, দ্বন্দ ভুলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি বিজয় র্যালী ও সমাবেশ করেছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাসনা জসিম উদ্দিন মওদুদ।
এসময় বিএনপি নেতা নুরুল আলম শিকদারের সভাপতিত্বে ও বসুরহাট বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহদৎ হোসেন, অ্যাডভোকেট আজম খান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশের পূর্বে বিরতিহীন বৃষ্টি উপেক্ষা করে দুর দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালীটি বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রূপালী চত্বরে সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার