বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে বন্দর এলাকায় আটকে গেছে শতাধিক পণ্যবাহী ট্রাক, যার অধিকাংশই শিল্প কারখানার কাঁচামাল ও বিভিন্ন ধরনের পচনশীল পণ্য রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
বেনাপোল স্থলবন্দর আমদানি ও রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৪০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়, যা থেকে সরকার প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আয় করে। তবে ‘‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে” সরকারি ছুটির কারণে আজকের দিনটিতে এ বাণিজ্যিক কার্যক্রম এবং রাজস্ব আয় বন্ধ রয়েছে। তবে বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দ দু-দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, আজ ৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম আজ বন্ধ রয়েছে। আগামীকাল (বুধবার) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। তবে সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস করা খালি ট্রাক ভারতে ফিরে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন