বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি- শহিদুল ইসলাম বাবুল
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল বলেছেন, জুলাই আন্দলনে যারা আত্মহতি দিয়েছেন তাদের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের। তাদের এই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের নির্বাচকে বাধাগ্রস্থ করতে এখনো ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, অনেক আত্মহতি, খুন-গুমের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি। ভারতের সেবা দাস আওয়ামী গোষ্ঠি অক্টোপাসের মত গিলে ধরেছিল।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, গণঅভ্যুত্থানের শহীদরে স্বপ্ন বাস্তবায়নে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না।
সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুদজ্জামান বদুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আবু সাঈদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার