রাণীশংকৈলে সরকারি ও দলীয় ভাবে গণঅভ্যুত্থান দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযথ মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী এবং ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ। ইউএনও তার বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করেন। পরে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই দিনে দুপুরে পৌরশহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল বের হয়, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। উপজেলা পরিষদের সামনে সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং সেক্রেটারি রজব আলী।
এছাড়া শিবদিঘি মোড়ে ছাত্র-জনতার উদ্যোগে বিজয় র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। এখানে বিএনপি নেতা বকুল মজুমদার এবং ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ সহ আরও অনেকে বক্তব্য দেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা