শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র্যালিতে এম.এ. মতিন
স্বৈরাচার সরকার পতন এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখার উদ্যোগে একটি বিজয় র্যালি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হয়।
র্যালিটি উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির নব-নির্বাচিত কমিটির সভাপতি এম.এ. মতিন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিজয় র্যালিতে এম.এ. মতিন বলেন, "জুলাই-আগস্টের চেতনাকে পাশ কাটিয়ে এবং শহীদদের রক্তের সাথে বেঈমানী করে কেউ রাজনীতি করতে পারবে না।" তিনি আরও বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে ঠাঁই হবে না। তার মতে, একটি দুর্নীতিবাজ সরকার দেশকে পরিবারতন্ত্রে পরিণত করে স্বৈরাচার কায়েম করতে চেয়েছিল। তবে ১৯৭১ সালের মতো ছাত্র-জনতা অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ এক মাসের লড়াই-সংগ্রামের পর স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যেতে হয়েছে।
এম.এ. মতিন বলেন, ৫ আগস্টের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ ও স্বাধীনতা ফিরে পেয়েছি। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের দ্রুত বিচার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক। তিনি আরও বলেন, "এদেশের মানুষ যেন আবার নিজের মতামত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে। আর এগুলো প্রতিষ্ঠা হলেই আমাদের বীর সন্তানদের আত্মা শান্তি পাবে।"
তিনি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, "আপনাদের জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসেন। নির্বাচনকে নিয়ে এত ভয় কেন? আমরা ঐক্যবদ্ধ আছি এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত।"
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত