সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র্যালি
হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় বিএনপির দুটি গ্রুপের শান্তিপূর্ণ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় সিংগাইর উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে পৃথক দুটি র্যালি বের হয়। এতে একটি গ্রুপের নেতৃত্ব দেন সাবেক এমপি ইঞ্জিঃ মইনুল ইসলাম খাঁন শান্ত এবং অপরটিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।
উভয় র্যালি দুটি বিএনপির পার্টি অফিসের সামনে থেকে শুরু করে বাসস্টান্ড হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিজয় র্যালি শেষে বক্তব্যে সাবেক এমপি শান্ত বলেন, ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে খুনি ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ মুক্ত করেছে। তাদের অর্জিত এ ৫ আগস্ট বৃথা হতে দেওয়া যাবে না। এ দিবসটি চিরস্মরণীয় করে রাখতে হবে।
নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা ব্যক্ত করে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। তাই সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। অপরদিকে থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু বলেন, সকল বিএনপি নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। যেন কোন ভাবেই ৫ আগস্ট নস্যাৎ না নয়। হাজারো ছাত্র জনতার নিষ্পাপ প্রাণের বিনিময়ে বিনির্মাণ এ দেশ তারেক রহমান পুনঃসংস্কার করবেন ইনশাহআল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বার কাউন্সিলের সাবেক সফল সভাপতি এডঃ জামিলুর রশিদ খাঁন, পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ খোরশেদ আলম ভূঁইয়া জয়, সাবেক কমিশনার আকরাম হোসেন, যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলনেতা মোঃ সালাউদ্দিন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম খাঁন, ছাত্রদলের সভাপতি মিল্টন মাহমুদ, আতাউর রহমান আতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মী।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত