জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবেঃ জয়নাল আবেদীন
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিজয় র্যালী ও সমাবেশ করেছে বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লেকের পাড় হতে বিশাল বিজয় র্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের বিদ্রোহী কবি পাঠাগারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজয় র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিজয় র্যালী শেষে সমাবেশ আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, বিগত ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবসময় মাঠে ছিলাম। মামলা-হামলার তোয়াক্কা না করে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নির্দেশনা বাস্তবায়ন করেছি সর্বোচ্চ শক্তি দিয়ে। অতীতের মতোই আগামীতেও দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানিয়ে তিনি আরও বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আগামীতেও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার