ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:১৭

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্ট, মঙ্গলবার, কুমিল্লার দাউদকান্দিতে একটি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে এই মিছিল আয়োজিত হয়।

ঝড়বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, "আজকের এই দিন শুধু একটি স্মরণীয় দিনই নয়, এটি আমাদের প্রতিজ্ঞার দিন। আজ থেকেই আমরা নির্বাচনী মাঠে থাকব এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণের পাশে থাকব।"

মিছিলে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ড. খন্দকার মারুফ হোসেন বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও ঝড়বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার