ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে গণ-অভ্যুত্থান দিবসে বিএনপি'র বিজয় র‍্যালি


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা যোগ দেন। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল ৫টায় র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তায় এসে শেষ হয়।

এরপর উপজেলা বিএনপি'র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির যুবদল সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, মাহমুদুন নবী পান্না বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস ও সাবেক ছাত্রদল নেতা আওলাদ হোসেন। 

বক্তারা বলেন, "জুলাই অভ্যুত্থানের ১বছর পূর্ণ হয়েছে। গতবছর এদিনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায় ভারতে। আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের অবসান ঘটেছে। আর যেন নতুন ফ্যাসিস্ট তৈরি না হতে পারে সেজন্য বক্তারা সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান"।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা